নিউইয়র্ক ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঁচাত্তরের ৭ নভেম্বর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু: জহির উদ্দিন স্বপন

  • আপডেটের সময় : ০১:০৮:৩২ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনাই নয়, বরং এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সূচনা করেছিলেন।

বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে সেই সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসে থেকেও বিএনপির নেতা-কর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এমপি।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু।

আলোচনা সভায় নিউইয়র্ক স্টেট বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে  শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পঁচাত্তরের ৭ নভেম্বর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু: জহির উদ্দিন স্বপন

আপডেটের সময় : ০১:০৮:৩২ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬