নিউইয়র্ক ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

  • আপডেটের সময় : ০৪:৩০:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদফতর, সমাজসেবা অধিদফতর ও মহিলাবিষয়ক অধিদফতরের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের বিষয়ে আইনমন্ত্রী এ তথ্য জানান।

মো. আসাদুজ্জামান বলেন, 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার শপথ গ্রহণে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশের সরকার যা করছে, সংবিধান মেনেই করছে।

সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, কোনও ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগের সামর্থ্য না রাখলে রাষ্ট্র তার পাশে থাকবে। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের সুযোগ বাড়ানো এবং ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

আপডেটের সময় : ০৪:৩০:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬