নিউইয়র্ক ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান

  • আপডেটের সময় : ০৪:৩০:১২ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৯ জুলাই) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান

আপডেটের সময় : ০৪:৩০:১২ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬