নিউইয়র্ক ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের পুলিশ সদর দপ্তরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

  • আপডেটের সময় : ০৩:৫৩:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর দপ্তরে বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় ১৬ জন পুলিশ সদস্যসহ নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে পৌঁছেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে মিডল ইস্ট আই এই তথ্য জানায়।

শুক্রবার বিকেলে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত শহরে অবস্থিত ‘ওল্ড পুলিশ লাইনস’ কমপ্লেক্সে হামলাকারীরা হামলা চালায়। প্রায় ২ লাখ ২০ হাজার জনসংখ্যার এই শহরের পুলিশ কমপ্লেক্সটি জেলা পর্যায়ের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, স্পেশাল ব্রাঞ্চ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট রয়েছে।

উগ্রবাদী হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা জানান, আহতদের বেশিরভাগই পুলিশ কর্মী এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানি তালেবান বা টিটিপির সাথে সম্পৃক্ত স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ এই হামলার দায় স্বীকার করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাকিস্তানের পুলিশ সদর দপ্তরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

আপডেটের সময় : ০৩:৫৩:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬