নিউইয়র্ক ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি

  • আপডেটের সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরের অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) এনডিটিভি জানায়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের সুরক্ষা ব্যারিকেড সরানোর ঠিক তিন দিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।

বুলডোজার দিয়ে দূতাবাসের পাশের রাস্তা, ভিসা বিভাগের সামনের সারি নিয়ন্ত্রণের কাঠামো, ট্রাফিক বোলার্ড এবং নিরাপত্তা বেষ্টনী পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদের পর দূতাবাসের বাইরে ধাতু, ধ্বংসাবশেষ, বাঁকা ফ্রেম এবং কনক্রিটের টুকরো পড়ে থাকতে দেখা যায়। টিনের চাল ও সাদা ধাতব বেষ্টনীসহ বাইরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল প্রবেশদ্বার ও সীমানা প্রাচীর অক্ষত রয়েছে।

এদিকে বুধবার কাশ্মীরে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের দেওয়া এক বক্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি নাটালি বেকারকে তলব করে পাকিস্তান। তবে দিল্লির এই উচ্ছেদ অভিযানের সঙ্গে পাকিস্তানের প্রতিবাদের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।সূত্র: এনডিটিভি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি

আপডেটের সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬