নিউইয়র্ক ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক

  • আপডেটের সময় : ০১:১৩:২৮ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিনে অনুষ্ঠিত এ বৈঠকের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। সেখানে পুতিনকে বর্তমান পরিস্থিতিকে ‘সহজ নয়’ বলতে শোনা যায়। খবর বিবিসির

বৈঠকের শুরুতে উইটকফ ইউক্রেনের সঙ্গে কিয়েভ ও মস্কোতে একে অপরের ওপর হামলা তিন দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে সম্মত হওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান। রোববার (৬ সেপ্টেম্বর) আরও আলোচনার জন্য কিয়েভে যাওয়ার কথা রয়েছে উইটকফ ও কুশনারের। ইউক্রেনের রাজধানীতে এটি তাদের প্রথম সফর।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ট্রাম্প জানিয়েছিলেন, তার দূতেরা ‘যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব’ নিয়ে যাচ্ছেন। তবে এর আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্যোগে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করানোর চেষ্টা সফল হয়নি।

ক্রেমলিনে প্রায় তিন ঘণ্টা ধরে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠক চলে। এ সময় পুতিন বলেন, এ ধরনের যোগাযোগ সবসময়ই গুরুত্বপূর্ণ ও উপকারী। তিনি ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টারও প্রশংসা করেন।

পুতিন আরও বলেন, উইটকফ ও কুশনারের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং আলোচনায় দুই পক্ষের মধ্যে যথেষ্ট আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।

বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ আলোচনাকে ‘গঠনমূলক’ ও ‘অত্যন্ত খোলামেলা’ বলে বর্ণনা করেন। তিনি জানান, শুধু ইউক্রেন যুদ্ধ নয়, অর্থনৈতিক বিষয় এবং রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় যৌথ প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

উশাকভ আরও বলেন, যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অগ্রগতির বিষয়টি আলোচনায় এসেছে। একই সঙ্গে সংঘাতের মূল কারণগুলো সমাধানের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন: রিজভী

বিরামপুর সীমান্তে ৬০–৭০ জনকে ‘পুশ ইন’-এর চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা

০৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক

আপডেটের সময় : ০১:১৩:২৮ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬