নিউইয়র্ক ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ মাদক কারবারি ছিনতাই, গ্রেপ্তার ৪

  • আপডেটের সময় : ০১:১৬:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীদের আঘাতে উপ-পরিদর্শকসহ (এসআই) কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া পরদিন সকালে একটি ঈদগাহ ময়দানের পাশ থেকে কাটা অবস্থায় পুলিশের হাতকড়াটি উদ্ধার করা হয়।

ছিনিয়ে নেওয়া আসামির নাম মো. এসকেন শেখ (৪০)। তিনি পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এবং এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও সহকারী উপ-পরিদর্শক হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল পুটিমারী বাজারে অভিযান চালায়। এ সময় মাদকসহ এসকেন শেখকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামির ভাই নয়ন শেখ ও সজল শেখ এবং বাবা বাবলু শেখের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এসআই মুরাদ হোসেনের ঘাড়, পিঠ ও হাতে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে হাতকড়াসহ এসকেনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশের অভিযোগ, আসামির মামাতো ভাই হৃদয় মোল্যা, প্রতিবেশী আল আমিন শেখ, সাবেক থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্যা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখসহ বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে এ হামলায় অংশ নেন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করে। পরে রাতভর পুটিমারী গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আল আমিন শেখের দুই ছেলে হামিন শেখ ও তামিম শেখ, সাইদ শেখের ছেলে সৌরভ শেখ এবং আমরোজ ফকিরের ছেলে জসিম ফকির।

এদিকে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে পুটিমারী ঈদগাহ ময়দানের গেটের সামনে থেকে কেটে ফেলা অবস্থায় পুলিশের খোয়া যাওয়া হাতকড়াটি উদ্ধার করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোয়া যাওয়া হাতকড়াটি উদ্ধার করা হয়েছে এবং হামলায় জড়িত চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পলাতক আসামি এসকেন শেখকে পুনরায় গ্রেপ্তার এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ মাদক কারবারি ছিনতাই, গ্রেপ্তার ৪

আপডেটের সময় : ০১:১৬:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬