নিউইয়র্ক ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার ঢাকা সফরে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

  • আপডেটের সময় : ০৭:০০:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন মার্কিন এই বিশেষ দূত।

এর আগে বুধবার (২৯ জুলাই) সার্জিও গোরের সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশে এটি তার প্রথম সফর। এ সফরের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন।কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সার্জিও গোরের এই সফর ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রথমবার ঢাকা সফরে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

আপডেটের সময় : ০৭:০০:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬