নিউইয়র্ক ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : ০৪:৫৯:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বর্তমানে কোনো হালনাগাদ তথ্য বা নতুন অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হলে তা যথাসময়ে তার কার্যালয় থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমার কাছে নতুন কোনো তথ্য নেই। সফর যখন যে দেশেই ঠিক হোক না কেন, তা আপনারা প্রধানমন্ত্রীর দফতর থেকেই জানতে পারবেন।’

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের কূটনৈতিক পর্যায়ে এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনাও চলছিল। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতেও তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে দ্বিপক্ষীয় সফরের জন্য ২১ আগস্ট সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছিল নয়াদিল্লি।

তবে এই সফরের আগে ভারতের কাছে একটি ‘সহায়ক পরিবেশ’ তৈরির দাবি জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে তার আগে কিছু অমীমাংসিত বিষয়ে ভারতের ইতিবাচক পদক্ষেপ প্রয়োজন। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের হস্তান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত রোববারের বক্তব্য অনুযায়ী, এসব শর্ত ও অনুরোধের বিষয়ে নয়াদিল্লির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ০৪:৫৯:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬