নিউইয়র্ক ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা

  • আপডেটের সময় : ০৭:৪৫:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ১৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বাড়িওয়ালা ও কথিত প্রেমিক নজরুল ইসলাম নিজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের শ্রীখণ্ডীয়া এলাকায় নজরুল ইসলামের বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—আশুলিয়ার শ্রীখণ্ডীয়া এলাকার মাদানী মণ্ডলের ছেলে নজরুল ইসলাম (৪৭) এবং মৃত জামাল মোল্লার মেয়ে রেখা আক্তার (৩২)।

পুলিশ জানায়, একই ঘরের ভেতর দরজায় খিল আটকানো অবস্থায় রেখা আক্তারের ছুরিকাঘাতে নিহত মরদেহ এবং নজরুল ইসলামের গলায় রশি প্যাঁচানো মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, নিহত রেখা আক্তারের স্বামী প্রবাসে থাকায় বাড়িওয়ালা নজরুল ইসলামের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো ক্লু পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। স্বজনরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা

আপডেটের সময় : ০৭:৪৫:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬