নিউইয়র্ক ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবাসহ নারীসহ আটক ৪

  • আপডেটের সময় : ০৬:৩৬:২৫ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ৪৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এসআই গৌবিন্দ চন্দ্র দাস ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩ নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালান। এ সময় গাড়িটি থেকে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং দুই নারীসহ চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবাসহ নারীসহ আটক ৪

আপডেটের সময় : ০৬:৩৬:২৫ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬