নিউইয়র্ক ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান

  • আপডেটের সময় : ০৮:৫৩:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পাশে দাঁড়ানো বিশেষ করে মুসলিম বিশ্বসহ পুরো মানবজাতির যৌথ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

বুধবার (১২ আগস্ট) আনাদোলুর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, তুরস্ক সব প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা পালন করে যাবে।

সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহুর সরকার দখলীকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে পুরো বিশ্বের সামনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে ধ্বংস করার চেষ্টা করছে, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে এরদোয়ান জানান, ২০২৬ সালে দখলদারদের সহিংসতা, ঘরবাড়ি উচ্ছেদ ও ধ্বংসের কারণে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

এই পরিস্থিতিকে তিনি একটি পদ্ধতিগত দখলদারিত্ব বলে আখ্যা দেন এবং জানান, নেতানিয়াহু সরকার বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক অঙ্গন থেকে ফিলিস্তিন ইস্যু সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা সফল হবে না।

এরদোয়ান ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে আঙ্কারার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি গাজার পুনর্গঠন কাজ শুরু করা এবং আল আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোর বর্তমান স্থিতি বজায় রাখার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান

আপডেটের সময় : ০৮:৫৩:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬