নিউইয়র্ক ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের সর্বনিম্ন অবস্থানে দুবাইয়ের স্বর্ণের দাম

  • আপডেটের সময় : ০১:৪৪:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম আরও কমে চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বুধবার (১৮ নভেম্বর) বাজার খোলার পর এই দরপতন দেখা যায় বলে খালিজ টাইমস জানিয়েছে।

দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী, বুধবার বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম ৮ দিরহাম কমে প্রতি গ্রাম ৪৫৬ দশমিক ২৫ দিরহামে লেনদেন হয়েছে। এছাড়া ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ১৪ ক্যারেট স্বর্ণের দাম কমে প্রতি গ্রাম যথাক্রমে ৪২২ দশমিক ৫০ দিরহাম, ৪০৫ দশমিক ২৫ দিরহাম, ৩৪৭ দশমিক ২৫ দিরহাম এবং ২৭১ দিরহামে বিক্রি হচ্ছে।

অন্যদিকে বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম ২ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৮২ ডলারে লেনদেন হচ্ছে। একই সময়ে রুপার দাম ৩ দশমিক ৪৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ দশমিক ৮৩ ডলারে নেমে এসেছে।

দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে কমছে এবং গত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে এটি ৫০০ দিরহামের নিচে অবস্থান করছে। সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা (সিআইও) বিজয় ভালেচা জানান, জ্বালানি-নির্ভর স্থায়ী মূল্যস্ফীতির কারণে মার্কিন ফেডারেল রিজার্ভ আরও কঠোর নীতি গ্রহণ করবে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।

ভালেচা বলেন, সিএমই ফেডওয়াচ টুলের তথ্যমতে বুধবার পর্যন্ত বিনিয়োগকারীরা আগামী ৯ ডিসেম্বরের বৈঠকে ৯৬ দশমিক ৫ শতাংশ সুদের হার বৃদ্ধির আশা করছেন। একই সঙ্গে বাজারগুলো ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে দুইবারের বেশি সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বিবেচনা করছে।

মঙ্গলবার সকালে স্বর্ণের দাম সামান্য বাড়লেও সামগ্রিক প্রবণতা এখনো চাপের মুখে রয়েছে বলে জানান ভালেচা। তিনি বলেন, ‘কঠোর এই মনোভাব মূলত টানা তৃতীয় মাসের মতো ভোক্তা মূল্য পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ার কারণে তৈরি হয়েছে এবং ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার বলেছেন যে মূল্যস্ফীতি বাড়তে থাকলে তিনি আধা পয়েন্ট হার বৃদ্ধিকে সমর্থন করবেন।’

সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের এই প্রধান বিনিয়োগ কর্মকর্তা আরও যোগ করেন, ‘সুদের হারের প্রত্যাশায় এই পরিবর্তন মার্কিন ইল্ড বাড়িয়ে দিয়েছে এবং ডলারকে শক্তিশালী করেছে, যা উভয়ই স্বর্ণের জন্য প্রতিকূল, কারণ স্বর্ণ কোনো সুদ দেয় না এবং এর মূল্য ডলারে নির্ধারিত হয়।’

সূত্র: খালিজ টাইমস

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বছরের সর্বনিম্ন অবস্থানে দুবাইয়ের স্বর্ণের দাম

আপডেটের সময় : ০১:৪৪:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬