নিউইয়র্ক ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, আসছে যেসব পরিবর্তন

  • আপডেটের সময় : ১০:২৫:৪৪ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সার্ভিসেস (ইউএসসিআইএস) আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এফ (F), জে (J) ও আই (I) ক্যাটাগরির ভিসায় অবস্থানরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সময়সীমা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ভিসার অবস্থান বাড়ানো ও কাজের অনুমতির জন্য প্রয়োজনীয় আবেদন ফরমের সংশোধিত সংস্করণ প্রকাশ করেছে।

ইউএসসিআইএস জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। ওই দিন থেকে ফরম আই-৫৩৯—অবস্থানের মেয়াদ বাড়ানো বা ভিসা ক্যাটাগরি পরিবর্তনের আবেদন—এবং ফরম আই-৭৬৫—কাজের অনুমতির আবেদন—এর নতুন সংস্করণ ব্যবহার বাধ্যতামূলক হবে। নির্ধারিত তারিখের পর পুরোনো সংস্করণের ফরম জমা দিলে আবেদন গ্রহণ করা হবে না।

বাতিল হচ্ছে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’
নতুন নীতির সবচেয়ে বড় পরিবর্তন হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (D/S) সুবিধা বাতিল করা। এতদিন এফ-১ ভিসাধারী শিক্ষার্থীরা অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা এবং নির্দিষ্ট প্র্যাকটিক্যাল ট্রেনিং শেষ করা পর্যন্ত তাদের স্ট্যাটাস বজায় রাখতে পারতেন।

নতুন নিয়মে শিক্ষার্থীদের অবস্থানের সময় নির্দিষ্ট করে দেওয়া হবে। ফরম আই-২০-তে উল্লেখ করা কোর্সের মেয়াদ বিবেচনায় সর্বোচ্চ চার বছর পর্যন্ত অবস্থানের অনুমতি দেওয়া হবে। কোর্স শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য অতিরিক্ত ৩০ দিন সময় পাওয়া যাবে।

তবে কোনো শিক্ষার্থীর কোর্সের মেয়াদ চার বছরের বেশি হলে কিংবা নির্ধারিত সময়ের পরও যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রয়োজন হলে তাকে নিয়ম অনুযায়ী অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হবে।

অভিবাসন নীতিতে কড়াকড়ির ধারাবাহিকতা
গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ধারাবাহিকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। শিক্ষার্থী ভিসার নতুন নিয়মকেও সেই বৃহত্তর নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এফ, এম ও জে ভিসার যাচাইকরণ প্রক্রিয়ায় আরও কঠোরতা আনা হয়েছে।

ইউএসসিআইএস শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার আগে সংশোধিত ফরম ও নিয়মাবলি সম্পর্কে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে ১৫ সেপ্টেম্বরের পর আবেদনকারীদের অবশ্যই নতুন সংস্করণের ফরম ব্যবহার করতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সার্বিয়া থেকে পোল্যান্ড যাওয়া পর্যটকবাহী বাস হাঙ্গেরিতে উল্টে ১২ জন নিহত

মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, আসছে যেসব পরিবর্তন

আপডেটের সময় : ১০:২৫:৪৪ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬