নিউইয়র্ক ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই: ফয়জুল করীম

  • আপডেটের সময় : ০৭:৩৬:০০ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। আদর্শের পরিবর্তন হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায়? বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই, ক্লিয়ার কাট কথা। কোনো আমেরিকার রক্তচক্ষু, কোনো ভারতের রক্তচক্ষু বাংলাদেশে থাকবে না।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরে ফয়জুল করীম বলেন, যে ব্যক্তি দুর্নীতিবাজ সে কী দুর্নীতি বন্ধ করতে পারে? এখন বলেন তো বাংলাদেশে দুর্নীতির সংখ্যা কী পরিমাণ? শোনেন, আপনারা বোঝেন আর না বোঝেন, দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। এটা হবেনা। সম্ভব না। দেখেন আমি সহজ কথায় বুঝায়। একজনের নাম ‘এ’। একজনের নাম ‘বি’। একজনের নাম ‘সি’। তিনজনই চোর। ক্ষমতায় আসে ‘এ,  সে কী করবে? হঠাও  ‘এ’। আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, হরতাল ও অবরোধ জীবন রক্ত সবকিছু দিয়ে হঠাও ‘এ’ বসাও ‘বি’, সে কী করবে?। আবারও আন্দোলন,  আবারো সংগ্রাম। কারণটা কী? ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। আদর্শের পরিবর্তন হয়নি।

সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে বার বার পরিবর্তন হয়েছে। ব্রিটিশের শাসন পরিবর্তন করেছি। আমরা পাকিস্তানকে পরিবর্তন করেছি। বিগত ২৪শের শাসন পরিবর্তন করেছি। এরপরে আবার আমরা নতুন শাসন বসিয়েছি। কয়েকমাস হয়ে গেল, কিন্তু আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি। চুরি বন্ধ করতে পারিনি। শাসক বারবার পরিবর্তন হয়, কিন্তু আমাদের দুর্নীতি পরিবর্তন করতে পারিনি।

ফয়জুল করীম বলেন, আমাদের মূল নেতারা হলো দুর্নীতিগ্রস্থ। দলের মধ্যে রন্ধে রন্ধে দুর্নীতি। আমরা দল কেন করি? দল করি দুর্নীতির জন্য, এদেশে চাঁদাবাজি আমি করবো। এই এলাকার চাঁদা আমি তুলবো। এই ঘাট আমি দখল করবো। তাই যদি উদ্দেশ্যে হয় তাহলে দেশে শান্তি আসবে কীভাবে? হ্যাঁ কিছু সংখ্যক লোক আঙ্গুল ফুলে কলাগাছ হবে, কিন্তু অধিকাংশ লোকের পরিবর্তন হওয়া সম্ভব না।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে পরিবর্তন করা সম্ভব মানুষ ভাবছিল কোনো দিন। পারবে না, হঠাৎ হয়ে গেছে। জনগণ যদি কালে মনে করে ইসলামী ঐক্যমত কায়েম করবে। তাহলে কালকেও হতে পারে। এটা অসম্ভব কিছুই না। মানুষের মন বদলের সময় লাগে এক সেকেন্ড।

সম্মেলন শেষে খোকসার উপজেলা শাখার নতুন কমিটির ঘোষণা করেন ফয়জুল করীম। এতে আলহাজ আনোয়ার খানকে সভাপতি ও মাওলানা নজরুল ইসলামকে সেক্রেটারি করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

তৃতীয় সপ্তাহেও বিশ্বজুড়ে বক্স অফিসে ১ নম্বর ‘স্পাইডার-ম্যান’

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই: ফয়জুল করীম

আপডেটের সময় : ০৭:৩৬:০০ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬