নিউইয়র্ক ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মাদকসহ ৩ জন ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

  • আপডেটের সময় : ১১:৪০:৪৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এবং ঢাকার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলসকাঠি ইউনিয়ন থেকে এক কেজি গাঁজাসহ কামাল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব বাগদিয়া গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে।

অন্য একটি অভিযানে কলসকাঠি ইউনিয়ন থেকে আরও এক কেজি গাঁজাসহ দীপ্ত চন্দ্র (২৫) ও সাজিদ আব্দুল্লাহ রাফি (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। দীপ্ত চন্দ্র ওই এলাকার মৃত সান্টু চন্দ্রের ছেলে এবং সাজিদ আব্দুল্লাহ রাফি একই এলাকার মৃত আনসার আলী হাওলাদারের ছেলে।

এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত সালাউদ্দিন ওরফে সাদ্দাম (৩৮) এবং তিন মাসের সাজাপ্রাপ্ত মোজাম্মেল (৪০) নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের রুস্তুম আলীর ছেলে। মোজাম্মেল উপজেলার বড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের কয়েকটি দল পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে বাকেরগঞ্জ থানা-পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে

‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাকেরগঞ্জে মাদকসহ ৩ জন ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আপডেটের সময় : ১১:৪০:৪৪ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬