নিউইয়র্ক ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে হাসপাতালের টয়লেট থেকে নার্সের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ০৪:৫২:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের টয়লেট থেকে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহের পাশ থেকে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে বলে ভাষ্য পুলিশের।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে ‘রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের’ টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নার্স হাসিনা খানম রিক্তা (৩৪) উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে থানা পুলিশ শরণখোলার ওই হাসপাতালে গিয়ে টয়লেটের ভেতরে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে হাসিনাকে উদ্ধার করে। এর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন।

রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা মুক্তি বলেন, ভোর রাতে নার্স হাসিনা খানম টয়লেটে যান। দীর্ঘ সময় টয়লেট থেকে বের না হওয়ায় ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি। পরে শরণখোলা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে নিথর অবস্থায় তাকে উদ্ধার করে। হাসিনার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তার বাবার নাম রফিক শেখ।

হাসিনা খানমের স্বামী জসিম হাওলাদারের দাবি হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাছাড়া হাসিনা মাদকাসক্ত ছিলেন।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, নার্সের মৃত দেহের পাশে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে ওসি জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাগেরহাটে হাসপাতালের টয়লেট থেকে নার্সের মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৪:৫২:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬