নিউইয়র্ক ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন

  • আপডেটের সময় : ০৪:৪৭:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের অবস্থান গণভোটের মাধ্যমে ব্যক্ত করেছিল। কিন্তু এত মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও সেই গণভোটের রায় বিএনপি মানতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ-সদস্য আখতার হোসেন। 

শনিবার (১৮ জুলাই) দিনাজপুরের ফুলবাড়ীতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে পথসভায় এসব কথা বলেন তিনি। 

আখতার হোসেন বলেন, দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের অবস্থান গণভোটের মাধ্যমে ব্যক্ত করেছিল। কিন্তু এত মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও সেই গণভোটের রায় বিএনপি মানতে চায় না। বিএনপি ভোট মানে কিন্তু গণভোট মানে না।

তিনি বলেন, দেশের জনগণ সরকারের ভোট দিয়েছে এবং সংস্কারেরও ভোট দিয়েছে। সরকারের ভোট যদি বৈধ হয়, তাহলে সংস্কারের ভোট কেন অবৈধ হবে এই প্রশ্ন বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। 

তিনি আরও বলেন, এই রাষ্ট্রকে এবং প্রশাসনকে একদলীয় করে তোলার চক্রান্ত তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দেরি করা হচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকারের সময় তারা বলেছিল সরকার গঠনের পরে স্থানীয় সরকার নির্বাচনের কথা। 

 সীমান্তে পুশইন এবং সাম্প্রতিক উত্তেজনার বিষয়গুলো উল্লেখ করে আখতার হোসেন দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের সীমান্তকে যদি কোনোভাবে অরক্ষিত করার চেষ্টা করা হয়, তবে দেশের জনগণ আমাদের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) পাশে দাঁড়িয়ে যেকোনো ধরনের ভারতীয় আগ্রাসন সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্কের এশিয়ান কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন সিটি কাউন্সিল স্পিকার

১৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন

আপডেটের সময় : ০৪:৪৭:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬