নিউইয়র্ক ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি 

  • আপডেটের সময় : ০৬:২৯:৫৮ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে সংবাদ উপস্থাপক ও টকশো সঞ্চালক কাজী জেসিনের নিয়োগের প্রজ্ঞাপনে থাকা আইনি ত্রুটি সংশোধন করবে সরকার।

নিয়োগের প্রজ্ঞাপনে ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’-এর উল্লেখ করা হয়েছে। তবে আইনটি এখনো কার্যকর হয়নি এমন তথ্য সামনে আসার পর প্রজ্ঞাপনটি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কাজী জেসিনই বিটিভির মহাপরিচালক পদে বহাল থাকবেন। শুধু নিয়োগের প্রজ্ঞাপনটি সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।

গত বৃহস্পতিবার কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই তার নিয়োগের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে।

বিটিভির ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিধি ও প্রবিধানসংক্রান্ত অন্তত ২২টি দলিল থাকলেও ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’-এর কোনো তথ্য সেখানে নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে আইনটি জাতীয় সংসদে পাস করা হয়েছিল। তবে আইনটি কার্যকর করতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করার কথা আইনে উল্লেখ রয়েছে।

আইনে বলা হয়েছে, ‘সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবৎ হইবে।’

তবে আইনটি জাতীয় সংসদে পাস হওয়ার পর গত ২৫ বছরে কোনো সরকারই তা কার্যকর করার জন্য গেজেট প্রজ্ঞাপন জারি করেনি। ফলে আইনটি সংসদে পাস হলেও এখনো কার্যকর হয়নি। অথচ এই আইনের উল্লেখ করেই কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রজ্ঞাপন সংশোধনের জন্য নতুন করে অনুমোদনের প্রয়োজন হবে না। একই স্মারক নম্বরের অধীনে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে আগের প্রজ্ঞাপনটি প্রতিস্থাপন করা হবে।

মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, প্রজ্ঞাপনে থাকা আইনি ত্রুটি সংশোধন করা হলেও কাজী জেসিনের নিয়োগ বহাল থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

নতুন প্রেসিডেন্টের প্রথম দিনেই কলম্বিয়ায় বোমা হামলা

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি 

আপডেটের সময় : ০৬:২৯:৫৮ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬