নিউইয়র্ক ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের অতিথিদের মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩

  • আপডেটের সময় : ০৪:৪৬:২৫ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেরোয়া ইউনিয়নের বাসিন্দা শাহ আলম পাটোয়ারীর মেয়ে নাজমার সঙ্গে কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের খাবার পরিবেশন করা হচ্ছিল। এ সময় বরের বড় ভাই খাবারের পরিমাণ নিয়ে আপত্তি তোলেন। বিষয়টি নিয়ে আয়োজকদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বরও এতে জড়িয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তিনি বাঁশ ও লাঠি খুঁজে হামলার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হলে তিনজন আহত হন।

কনের বাবা শাহ আলম পাটোয়ারী বলেন, খাবার পরিবেশন নিয়ে বরের ভাই প্রথমে আপত্তি জানান। বিষয়টি নিয়ে কথাবার্তা বাড়তে থাকলে বরও উত্তেজিত হয়ে পড়েন। এরপরই মারামারির ঘটনা ঘটে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ জানান, সংঘর্ষের পর তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, বিয়ের অনুষ্ঠানে মারামারির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিয়ের অতিথিদের মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩

আপডেটের সময় : ০৪:৪৬:২৫ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬