নিউইয়র্ক ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ

  • আপডেটের সময় : ০৬:৫৪:৪০ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আমরা মনে করেছিলাম নির্বাচন পরবর্তী সময়ে বলপ্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমনের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, তার পরিবর্তন ঘটবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে নির্বাচিত সরকারও বিরোধী দলকে দমনে সেই পুরোনো নিপীড়নের পথই বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২ আগস্ট) বিকালে দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত ও রাজনৈতিক বিরোধিতা থাকা স্বাভাবিক। কিন্তু বিরোধী দলের স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

তিনি অভিযোগ করে বলেন, হবিগঞ্জে আমাদের কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিকবার আমাদের নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনা অপ্রত্যাশিত এবং রাজনৈতিকভাবে বিএনপির জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হবে মন্তব্য করেন তিনি।

দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার উন্নপৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে নিয়ম অনুযায়ী সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌর কর আদায় করতে হবে। তবে ইজারার এক্তিয়ারের বাইরে গিয়ে এক টাকাও বাড়তি আদায় করা যাবে না। দেবিদ্বারে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। প্রশাসনের অনুমোদন এবং নির্ধারিত কর হার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো স্থান থেকে অর্থ আদায় করতে পারবে না।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পাকিস্তানে বিক্ষোভস্থলের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ

আপডেটের সময় : ০৬:৫৪:৪০ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬