নিউইয়র্ক ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

  • আপডেটের সময় : ০৭:৫৮:২৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে ১ ডলারের বেশি কমেছে। শুক্রবার (৩১ জুলাই) ব্রেন্ট ক্রুডের দর ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলারে নেমে এসেছে এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারের সাম্প্রতিক এই দরপতন সত্ত্বেও উভয় ধরনের তেলের দামই মাস শেষে ২০ শতাংশ বৃদ্ধির ধারায় রয়েছে। উপসাগরীয় অঞ্চলে আমেরিকা ও ইরানের মধ্যকার অব্যাহত সংঘাতই তেলের দর বৃদ্ধির মূল কারণ হিসেবে কাজ করছে।

ফিলিপ নোভার বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা জানান যে হরমুজ প্রণালী ও লোহিত সাগরে জাহাজ চলাচল অব্যাহত থাকলেও নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধিতে পরিবহন খরচ এবং বিমা প্রিমিয়াম বেড়ে গেছে, যা তেলের দামে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব বজায় রেখেছে। সাম্প্রতিক উচ্চ দর থেকে কিছুটা কমলেও সামগ্রিক মূল্যের ঊর্ধ্বমুখী ধারা এখনও বজায় রয়েছে বলে জানান তিনি।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

আপডেটের সময় : ০৭:৫৮:২৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬