নিউইয়র্ক ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

  • আপডেটের সময় : ০৫:২৮:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল দর ৮২ ডলার ছাড়িয়ে গেছে। ইরানের ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে, মার্কিন, ইসরায়েলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে না দেওয়ার প্রস্তাবসহ একটি খসড়া বিল পর্যালোচনা করছে দেশটির একটি সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর ৩ দশমিক ০৪ ডলার বা ৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৪৯ ডলারে স্থির হয়।

একই দিনে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস মধ্যবর্তী বা ডব্লিউটিআই ক্রুডের দর ২ দশমিক ০৭ ডলার বা ২ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৭ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে।

ইরানি এক সংসদ সদস্যের বরাতে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, প্রস্তাবিত এই বিধিনিষেধ লঙ্ঘনকারী জাহাজগুলোর ওপর মালামালের মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপের বিধান রাখা হতে পারে এই বিলে।সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

আপডেটের সময় : ০৫:২৮:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬