নিউইয়র্ক ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

  • আপডেটের সময় : ১১:৩১:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। সেদিন সন্ধ্যা ৭টায় মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। ওই ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যাচ্ছেন। যাত্রীদের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে ১ হাজার জনের বিশেষ কোটা রাখা হয়েছে বিগত সময়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের জন্য।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, “স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাচ্ছে।”

এ ছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আরও সহজতর করতে এবং অবৈধ হুন্ডি ব্যবসা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বৃহস্পতিবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

আপডেটের সময় : ১১:৩১:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬