নিউইয়র্ক ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

  • আপডেটের সময় : ০৮:২১:২৯ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে কটাক্ষ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। তার এই মন্তব্যকে ব্রাজিল সরকার, জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি অপমান হিসেবে দেখছে ব্রাসিলিয়া।

এ ঘটনার জেরে আর্জেন্টিনায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল, যা দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে।বিবিসির প্রতিবেদন অনযায়ী, গত শনিবার ব্রাজিলের সাঁও পাওলোতে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেন হাভিয়ার মিলেই। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লুলার নাম উল্লেখ না করলেও তাকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে মন্তব্য করেন। ২০২২ সালের আগে দুর্নীতির মামলায় লুলার কারাবাসের প্রসঙ্গ টেনেই তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে মিলেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েসকেও কটাক্ষ করেন। এই বিচারপতিই সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার তদারকি করছেন। সম্প্রতি গৃহবন্দী বলসোনারোর সঙ্গে মিলেইয়ের সাক্ষাতের অনুমতিও তিনি দেননি।

এএফপির বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রাজিলীয় কূটনীতিক বলেন, মিলেইয়ের বক্তব্য ব্রাজিল সরকার, জনগণ এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অপমানজনক।

রোববার এক অনুষ্ঠানে লুলা সরাসরি মিলেইয়ের নাম উল্লেখ না করে বলেন, অন্য কোনো দেশের নেতা ব্রাজিলে এসে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন-এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার দুই বৃহৎ অর্থনীতি ও প্রধান বাণিজ্য অংশীদার ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন এই ঘটনার পর আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, লুলা পুনর্নির্বাচনের জন্য লড়ছেন এবং তিনি সেনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার পরিবারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের অনেক যোগসূত্র রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেটের সময় : ০৮:২১:২৯ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬