নিউইয়র্ক ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল

  • আপডেটের সময় : ০৫:৩৪:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হামাসের কাছে কোনো ইসরায়েলি বন্দি না থাকা সত্ত্বেও ভবিষ্যৎ বিনিময় চুক্তিতে ব্যবহারের উদ্দেশ্যে ইসরায়েল প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ইসরায়েলি দৈনিক হারেৎস-এর এক প্রতিবেদনে শীর্ষ ইসরায়েলি নেতাদের সাম্প্রতিক আলোচনার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েল দীর্ঘ দিন ধরে ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার নীতি অনুসরণ করে আসছে। দখলকৃত পশ্চিম তীর এবং গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের হত্যা করার পর ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে তাদের লাশ নিয়ে যায়।

বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের এই দীর্ঘদিনের নীতির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পরিবারগুলোর কাছে মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছে। ইসরায়েলি আইনের অধীনে এসব মরদেহ আটকে রাখার অনুমতি রয়েছে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে তা প্রয়োগ করা হচ্ছে।

তবে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী মরদেহ আটকে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইনে বলা হয়েছে যে মৃতদেহের প্রতি মর্যাদা প্রদর্শন করতে হবে এবং সম্মানের সঙ্গে ধর্মীয় রীতি মেনে তাদের সৎকার বা দাফন নিশ্চিত করতে হবে।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল

আপডেটের সময় : ০৫:৩৪:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬