নিউইয়র্ক ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৪১

  • আপডেটের সময় : ০৫:৩১:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের মৃত্যু হওয়ায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১ জনায় দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয় যে নতুন করে পাঁচ জেলায় এই ১০ জনের মৃত্যু ঘটেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে এ পর্যন্ত সাত লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তিনজন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন।

পরিস্থিতি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন যে ‘মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যা আসামের এমন সব জেলাতেও আঘাত হেনেছে যেখানে অতীতে কখনো এমন ক্ষয়ক্ষতি দেখা যায়নি’। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রম চালাতে প্রশাসন জোর তৎপরতা চালাচ্ছে।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ পৌঁছানো এবং স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কাজ দ্রুত সম্পন্ন করতে সব দপ্তরকে সার্বক্ষণিক মাঠপর্যায়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৪১

আপডেটের সময় : ০৫:৩১:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬