নিউইয়র্ক ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

  • আপডেটের সময় : ০৬:৩৬:২৭ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) সকালে তিনি নৌকায় ঘুরে ভাসমান হাটের বেচাকেনা, স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন।

সকাল ৯টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় করে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত।

নৌকায় বসে তিনি পেয়ারার বেচাকেনা ও পরিবহন কার্যক্রম প্রত্যক্ষ করেন। পাশাপাশি হাটের আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ, খাল-বিল ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন।

হাটে কিছুক্ষণ অবস্থান ও পরিদর্শন শেষে ট্রলারযোগে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

তিনি বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে অভিভূত করেছে। বাংলাদেশের গ্রামীণ জীবন, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা এবং প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।

রাষ্ট্রদূতের এ সফরকে ঘিরে ভীমরুলীর পেয়ারা চাষি, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

আপডেটের সময় : ০৬:৩৬:২৭ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬