নিউইয়র্ক ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

  • আপডেটের সময় : ০৭:৫৭:১৩ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী সময়ে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর ‘সম্পাদকীয় ডেস্ক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য হলো এই প্রতিরক্ষা উদ্যোগের পরিধি আরও বাড়ানো। এর আওতায় মধ্যপ্রাচ্যের আরও দেশকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘চুক্তিটি বর্তমানে তিন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এ অঞ্চলের আরও দেশকে এর ছাতার নিচে আনার পরিকল্পনা রয়েছে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি চুক্তি। এর সঙ্গে কোনো ধরনের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা জড়িত নেই।’

ফিদান বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের লক্ষ্য হলো এই উদ্যোগকে তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে আরও বড় করা এবং প্রয়োজন হলে সব দেশকে এর আওতায় নিয়ে আসা।’

তিনি জানান, পরবর্তী ধাপে মিসরও এই চুক্তির অংশ হতে পারে।

গত ১৭ সেপ্টেম্বর মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হয়।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যেকোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে গণ্য করা হবে। তবে চুক্তিতে কোনো সুনির্দিষ্ট ‘অভিন্ন হুমকি’ চিহ্নিত করা হয়নি বলে জানিয়েছেন ফিদান। তিনি বলেন, চুক্তির আওতায় তিন দেশ সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করবে।

সূত্র: আলজাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

আপডেটের সময় : ০৭:৫৭:১৩ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬