নিউইয়র্ক ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্বজুড়ে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

  • আপডেটের সময় : ০৭:৫৮:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে হবে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন ধরনের বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চল সফর বা মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরান এবং তেহরানের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, কূটনৈতিক মিশন কিংবা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্বজুড়ে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আপডেটের সময় : ০৭:৫৮:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬