নিউইয়র্ক ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প

  • আপডেটের সময় : ০৫:৫২:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রানাদায় মধ্যরাতে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাত ১টার কিছু পর গ্রানাদার মহানগর এলাকার আলহেন্দিনে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর শহরের বিভিন্ন স্থানে ভবনের ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা যায়। কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আন্দালুসিয়ার জরুরি সেবাদানকারী দল ক্ষতিগ্রস্ত ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ। 

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্রানাদার বাসিন্দাদের সতর্ক করে বলেন, যাদের বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা যেন শান্ত থাকেন এবং অপ্রয়োজনে ভবনে প্রবেশ বা বের হওয়া এড়িয়ে চলেন।

তিনি রাস্তায় থাকা মানুষদের ভবনের সম্মুখভাগ, কার্নিশ, বারান্দা, দেয়ালসহ ধসে পড়তে পারে এমন স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেন। 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প

আপডেটের সময় : ০৫:৫২:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬