নিউইয়র্ক ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ

  • আপডেটের সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। প্রায় ১৪ ঘণ্টা সীমান্তের শূন্যরেখায় রাখার পর শনিবার সন্ধ্যায় ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির কড়া প্রতিবাদের মুখে প্রায় ১৪ ঘণ্টা পর ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে সামন্তা সীমান্ত এলাকা দিয়ে ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং জোরালো আপত্তি জানান।

বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ পিছু হটলেও ওই ছয়জনকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে তাদের একটি ক্যাম্পের পাশে বসিয়ে রাখে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় বিজিবি সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়ন জানায়, ঘটনার পরপরই বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়।

টানা প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবির আপত্তির মুখে বিএসএফ ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির সতর্ক ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সামন্তা সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে অতিরিক্ত টহল ও নজরদারি অব্যাহত আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মহেশপুর সীমান্তে ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ

আপডেটের সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬