নিউইয়র্ক ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাটির নিচে পুঁতে রাখা ৩০ ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড বাড়িঘর

  • আপডেটের সময় : ১২:৪৩:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়া গ্রামে মাটির নিচে পুঁতে রাখা ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ও লন্ডভন্ড হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গ্রামের এহু হোসেনের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এহু হোসেনের বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ছিল অন্তত ৩০ টি ককটেল। ককটেলগুলো একযোগে বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এহু হোসের ওই গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ককটেলগুলো কীভাবে সেখানে মজুত করা হয়েছিল ও বিস্ফোরণের কারণ কী, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেলগুলো মাটির নিচে মজুত করে রাখা হয়েছিল। তবে যে ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটেছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা এখনো জানা যায়নি।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে বিজিবি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাটির নিচে পুঁতে রাখা ৩০ ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড বাড়িঘর

আপডেটের সময় : ১২:৪৩:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬