নিউইয়র্ক ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক কারবারির ছুরিকাঘাতে এএসআই আহত

  • আপডেটের সময় : ১২:০৩:০০ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর এলাকায় আলেকের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শালিখা থানা পুলিশের একটি দল হরিশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে অপু নামে এক ব্যক্তিকে আটক করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে এএসআই রাকিবুল ইসলাম তাকে জাপটে ধরলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় অপু ছুরি দিয়ে রাকিবুল ইসলামকে আঘাত করেন। এতে তিনি আহত হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে অপুকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। 

এদিকে আহত এএসআই রাকিবুল ইসলামকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের এক সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় অপু নামে একজনকে আটক করা হয়েছে। 

পালিয়ে যাওয়া অন্য মাদক কারবারিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন এই পুলিশ সুপার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার মধ্যেই সাজেকে ফের অবরোধের ঘোষণা

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাদক কারবারির ছুরিকাঘাতে এএসআই আহত

আপডেটের সময় : ১২:০৩:০০ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬