নিউইয়র্ক ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড

  • আপডেটের সময় : ১২:৪৮:২১ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মাদক সেবনের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মেদকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। পরে বুধবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে পুলিশ তাকে আটক করে। পরে তার ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়।

এদিকে এ ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহম্মেদকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, সদস্যসচিব আলী আহাম্মেদের বহিষ্কারের স্বাক্ষরিত কাগজ পেয়েছি। দলের কোনো নেতাকর্মীকে আলী আহাম্মেদের সঙ্গে যোগাযোগ না করতেও চিঠিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বলেন, দলের বিরুদ্ধে কার্যক্রম ও দলীয় শৃঙ্খলা অমান্য করায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মেদকে দলের সব সদস্য পদ থেকে  বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

নির্বাচনে হেরে ট্রাম্প বললেন, আমি কাউকে দোষ দিতে চাই না

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাদক সেবনের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড

আপডেটের সময় : ১২:৪৮:২১ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬