নিউইয়র্ক ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি

  • আপডেটের সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাশিয়ার সাম্প্রতিক ব্যালাস্টিক হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশ চাই ইউক্রেন। প্যাট্রিয়ট পেলেই মস্কোর সব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার বড় দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। প্রতিবেদনে বলা হয়, ব্যালাস্টিক হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের মাত্র এক-দশমাংশ এখন কিয়েভের হাতে রয়েছে।

জেলেনস্কি জানান, গত বছরের তুলনায় চলতি বছরে তাদের কাছে আড়াই গুণ কম ক্ষেপণাস্ত্র রয়েছে, যেখানে এই এক বছরে রাশিয়ার ব্যালাস্টিক উৎপাদন দ্বিগুণ হয়েছে। 

তিনি আরও জানান, জাতিসংঘের তথ্যমতে ২০২২ সালের এপ্রিলের পর গত জুলাই মাস ছিল ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। মার্কিন মজুতের মাত্র ৫ শতাংশ পেলেও শীতকাল পার করে সাধারণ মানুষের জীবন রক্ষা করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট দেখা দেওয়ায় কিয়েভ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। জেলেনস্কি জানান, প্রতিদিন কোটি কোটি ফোন কল এবং নানা অপ্রকাশযোগ্য সমঝোতার মাধ্যমে প্রতিরোধী ক্ষেপণাস্ত্র জোগাড়ের চেষ্টা করছেন তিনি। 

অন্যদিকে ন্যাটোর আঙ্কারা সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নিজস্ব প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেওয়ার আশ্বাস দিলেও পরে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হোয়াইট হাউসের সহায়তা বাড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সম্প্রতি কথা বলার বিষয় নিশ্চিত করেন জেলেনস্কি। 

শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আরও অংশগ্রহণ চান জানিয়ে তিনি স্পষ্ট করেন, ডনবাসের বাকি ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিয়ে কোনো চুক্তি সম্ভব নয়। এছাড়া পুতিন ন্যাটোভুক্ত ছোট কোনো বাল্টিক দেশে হামলা চালিয়ে বড় বিজয়ের চেষ্টা চালাতে পারেন বলেও পশ্চিমা মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করেন তিনি।

সূত্র: সিএনএন

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প

ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

১৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি

আপডেটের সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬