নিউইয়র্ক ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতার আমিরের অভিনন্দন

  • আপডেটের সময় : ০৬:৫৫:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

শনিবার (২২ আগস্ট) কাতারের আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ান থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়।

বার্তায় কাতারের আমির বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণে তাকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন তিনি।

কাতারের আমির বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর রোববার রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।

রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতার আমিরের অভিনন্দন

আপডেটের সময় : ০৬:৫৫:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬