নিউইয়র্ক ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’

  • আপডেটের সময় : ০৭:৫৬:৪০ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ কেন জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হলো, সেই আত্মসমালোচনার দায় দলটির নিজেরই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আসিফ নজরুল লেখেন, ১৬ ডিসেম্বরের পর ৫ আগস্ট বাংলাদেশের জন্য আরেকটি বিজয়ের দিন। তার ভাষায়, জুলাইয়ের আন্দোলন শুরুতে শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না। তবে ১৬ জুলাইয়ের পর নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাকাণ্ড পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যায়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠে।

তিনি দাবি করেন, নিজের দেশের মানুষের ন্যায্য প্রতিবাদের জবাবে এমন সহিংসতার নজির দক্ষিণ এশিয়ায় বিরল। একই সঙ্গে ৫ আগস্টের পর শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকেও তিনি আধুনিক বিশ্বের ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

আওয়ামী লীগের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, নানা বিতর্ক থাকলেও দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে স্বাধীন বাংলাদেশে জনরোষের মুখে দলটিকে অন্তত দুইবার ক্ষমতাচ্যুত হতে হয়েছে। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই প্রশ্নের উত্তর আওয়ামী লীগেরই খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তার দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিতে আত্মসমালোচনা ও অনুশোচনার জায়গা নেই। তিনি অভিযোগ করেন, এ ধরনের মানসিকতাই দলটিকে দীর্ঘদিন দমন-পীড়ন ও ক্ষমতার অপব্যবহারে উৎসাহিত করেছে।

আসিফ নজরুল আরও লেখেন, দেশের অন্যান্য রাজনৈতিক দলেরও ভুল ও সীমাবদ্ধতা রয়েছে। তবে আওয়ামী লীগের মতো ক্ষমতার মালিকানাবোধ এবং অনাচার করার আত্মবিশ্বাস অন্য কোনো দলের মধ্যে তিনি দেখেননি বলে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে আনন্দিত হতে পারেন, তবে তার মতে, জুলাইয়ের সহিংসতায় নিহত ও আহতদের বিচার নিশ্চিত না হলে প্রয়োজনে তিনি আবারও রাজপথে নামবেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘জুলাই আমাদের পুনর্জন্মের নাম। নিজেদের মধ্যে ঝগড়া হবে, বিরোধ হবে। কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আমরা জুলাই হয়েই বাঁচব চিরদিন।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’

আপডেটের সময় : ০৭:৫৬:৪০ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬