নিউইয়র্ক ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনার ঘূর্ণিস্রোতে ৪ হাজার ৪শ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

  • আপডেটের সময় : ০৫:০৯:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ৮০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে চাঁদপুর নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এইচ এম পরিবহন’। ট্রলারের সুকানি ছিলেন আইয়ুব আলী।

স্থানীয়রা জানান, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। দুপুরে নদীবন্দরের প্রবেশমুখে বাগড়া বাজার ঘাটের কাছাকাছি পৌঁছানোর আগে বড় স্টেশন মোলহেডসংলগ্ন মেঘনায় তীব্র ঘূর্ণিস্রোতের মধ্যে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

দুর্ঘটনার পর আশপাশে থাকা নৌযানের মাঝিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারে থাকা সুকানিসহ চারজনকে উদ্ধার করেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর বলেন, সিমেন্টের ক্ষয়ক্ষতির হিসাব করা সম্ভব হলেও ট্রলার মালিক হানিফ বেপারীর জন্য ক্ষতিটা বড়। তাঁর একমাত্র সম্বল ট্রলারটি নদীতে ডুবে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, ট্রলারে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্ট ছিল। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রলারটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেঘনার ঘূর্ণিস্রোতে ৪ হাজার ৪শ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

আপডেটের সময় : ০৫:০৯:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬