নিউইয়র্ক ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির পাশে বসে বার্সেলোনায় ইতিহাস গড়লেন রাফিনিয়া

  • আপডেটের সময় : ১০:১৯:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ গোল জিতেছে বার্সেলোনা। ম্যাচে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রাফিনিয়া। এতে মৌসুমের প্রথম চার ম্যাচেই নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র তথ্য অনুযায়ী, চলতি শতাব্দীতে লা লিগার কোনো মৌসুমে দলের প্রথম চার ম্যাচে ছয় গোল করা মাত্র দ্বিতীয় বার্সেলোনা খেলোয়াড় রাফিনিয়া।

এর আগে এই কীর্তি গড়েছিলেন মেসি; তাও দুইবার।২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে দলের প্রথম চার লা লিগা ম্যাচেই ছয়টি করে গোল করেছিলেন মেসি। প্রায় এক যুগ পর সেই কীর্তিতে এবার ভাগ বসালেন রাফিনিয়া। এলচের বিপক্ষে জোড়া গোল দিয়ে মৌসুম শুরু করেছিলেন রাফিনিয়া। এরপর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একটি গোল করার পর রায়ো ভায়েকানোর বিপক্ষে করেন আরও দুই গোল। সর্বশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে প্রথম চার ম্যাচেই নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে যান তিনি।

এই গোলের সুবাদে লা লিগার চলতি মৌসুমের গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠেছেন রাফিনিয়া। তার চেয়ে এক গোল পিছিয়ে আছেন রায়ো ভায়েকানোর স্ট্রাইকার কামেয়ো।

তবে মেসির কীর্তি ছোঁয়াই রাফিনিয়ার শেষ লক্ষ্য নয়। সামনে আরও বড় একটি রেকর্ডের হাতছানি রয়েছে তার। বার্সেলোনার হয়ে লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি এখন পর্যন্ত রয়েছে কেবল সেসার রদ্রিগেজ ও জালাতান ইব্রাহিমোভিচের। পরের ম্যাচে গোল করতে পারলে সেই বিশেষ তালিকায় তাদের সঙ্গে নাম লেখাবেন রাফিনিয়াও। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা 

০৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেসির পাশে বসে বার্সেলোনায় ইতিহাস গড়লেন রাফিনিয়া

আপডেটের সময় : ১০:১৯:০৯ পূর্বাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬