নিউইয়র্ক ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, আহত ১২

  • আপডেটের সময় : ০৬:০০:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ইউটার্ন নেওয়া একটি ট্রাককে ধাক্কা দিয়ে যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি লোকাল বাস ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্ধারকাজে অংশ নিয়ে আহত ১২ জনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটি খাদেই পড়ে ছিল এবং সেটি উদ্ধারের কাজ শুরু হয়নি।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেহেরপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, আহত ১২

আপডেটের সময় : ০৬:০০:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬