নিউইয়র্ক ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোজতবা খামেনির সঙ্গে এখন যোগাযোগ করা ‘খুব কঠিন’: ইরানি প্রেসিডেন্ট

  • আপডেটের সময় : ০৫:৩২:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ রক্ষা করা ‘খুবই কঠিন’ হলেও তার উপস্থিতি দেশের পথচলায় একটি ‘অনেক বড় শক্তি’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

বুধবার (৫ আগস্ট) নিজের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এই তথ্য নিশ্চিত করেন। 

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে ধসিয়ে দেওয়ার উদ্দেশ্যে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যা করেছিল। তবে দেশ স্তব্ধ হয়নি এবং মার্চ মাসের শুরুতে বিশেষজ্ঞদের পরিষদ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

ইরান বর্তমানে ব্যাংকিং নিষেধাজ্ঞা, বৈদেশিক লেনদেনে কড়াকড়ি, নৌ অবরোধ এবং চলমান যুদ্ধের কারণে ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতির মাঝেই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বাস্তব বাস্তবায়নের ওপর নির্ভর করছে। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ চলাচলে বাধা দেওয়ার পর পেন্টাগন ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।

সূত্র: গালফ নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৫৬ যাত্রী নিয়ে ইতালির বিমানবন্দরে ৬ ঘণ্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মোজতবা খামেনির সঙ্গে এখন যোগাযোগ করা ‘খুব কঠিন’: ইরানি প্রেসিডেন্ট

আপডেটের সময় : ০৫:৩২:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬