নিউইয়র্ক ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিএনপি কার্যালয় থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

  • আপডেটের সময় : ০৬:৫৯:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যশোর শহরের পুরাতন কসবা এলাকার ঢাকা রোডে নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কার্যালয়ের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করছিলেন। এ সময় একটি বেঞ্চ সরাতে গিয়ে ইটের ফাঁকে কালো স্কচটেপে মোড়ানো বস্তুটি দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান।

খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা কার্যালয়ে উপস্থিত হন। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হলে উপ-পরিদর্শক ফজলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি কার্যালয়ের ভেতরে রেখে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর এর প্রকৃতি নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাজ্যে মুসলিমদের অজু ও এশীয়দের চাল ধোয়ায় কম পানি ব্যবহারের পরামর্শ

নেতানিয়াহুর বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ, ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যশোরে বিএনপি কার্যালয় থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

আপডেটের সময় : ০৬:৫৯:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬