নিউইয়র্ক ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জেলেনস্কির

  • আপডেটের সময় : ০৯:১২:১৪ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে দেওয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, ‘আমরা আমাদের প্রস্তাবগুলো মার্কিন পক্ষের কাছে হস্তান্তর করেছি।’ জেলেনস্কি মনে করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে সাহায্য করতে পারে এবং যুদ্ধ সমাপ্তির প্রস্তুতি নেওয়ার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে পদার্পণ করার প্রেক্ষাপটে মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা স্থগিত থাকার মধ্যে এই নতুন প্রস্তাবের কথা সামনে এল। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ তিন দফা শান্তি আলোচনায় অংশ নিলেও মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত ও ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ সরে যাওয়ায় সেই আলোচনা থমকে যায়।

ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রের তথ্য উদ্ধৃত করে প্রেসিডেন্ট জেলেনস্কি আরও দাবি করেন, সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরপরই রাশিয়া বিপুলসংখ্যক নতুন সেনা তলবের পরিকল্পনা করছে। তিনি জানান, নির্বাচনের পর চলতি বছরের শেষ নাগাদ কয়েক লাখ এবং আগামী বছর সমপরিমাণ নতুন রুশ সেনাকে দ্রুত গতিতে যুদ্ধে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চুক্তিভিত্তিক নিয়োগের পাশাপাশি অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।

এর আগে ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সামরিক মোতায়েনের অনুমোদন দিলে ৩ লাখ সেনা রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল। তবে রাশিয়ার পক্ষ থেকে পুনরায় সেনা মোতায়েনের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ মার্চ মাসে জানান, নতুন সেনা সমাবেশ এজেন্ডায় নেই। পাশাপাশি গত মাসে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সহ-সভাপতি দিমিত্রি মেদভেদেভ বলেন, দেশে নতুন করে সেনা ডাকার কোনো প্রয়োজন নেই এবং এই সংক্রান্ত বক্তব্যগুলো অপপ্রচার ও ভিত্তিহীন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জেলেনস্কির

আপডেটের সময় : ০৯:১২:১৪ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬