নিউইয়র্ক ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

  • আপডেটের সময় : ০৭:৩৬:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি দূরবর্তী রাডার সাইটের কাছে চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাঙ্করেজ থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে কেপ নিউেনহামের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে গন্তব্যের কাছে কেপ নিউেনহাম বিমানবন্দর এলাকায় এটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, বিমানে ২ জন পাইলট ও ৬ জন যাত্রী ছিলেন। আলাস্কান কমান্ড নিশ্চিত করেছে, বেসামরিক চুক্তিবদ্ধ ওই বিমানে সামরিক বাহিনীর ৮ জন কর্মী ছিলেন এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল কারো বেঁচে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি। এফএএ এবং এনটিএসবি যৌথভাবে ঘটনাটির তদন্ত করবে, যেখানে এনটিএসবি মূল তদন্ত পরিচালনা করবে। বিমানঘাঁটিটি একটি সামরিক রাডার সাইটে যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এবং কেবল অনুমোদিত বিমানই সেখানে নামতে পারে। চার হাজার ফুট দীর্ঘ ওই রানওয়েটি পাহাড়ের ঢালে অবস্থিত হওয়ায় অবতরণ বাতিল করা কঠিন ছিল।

ঘটনায় শোক প্রকাশ করে মার্কিন বিমান বাহিনীর লেফট্যানেন্ট জেনারেল রবার্ট ডেভিস জানান, নিহতরা দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন এবং তাদের স্বজনদের সব ধরণের সহায়তা দেওয়া হচ্ছে। স্বজনদের কাছে খবর পৌঁছানোর পর নিহতদের নাম প্রকাশ করা হবে। আলাস্কার সেনেটর লিবিয়া মুরকোভস্কি এক্সে শোক প্রকাশ করে উদ্ধারকারীদের ধন্যবাদ জানান।

সূত্র: সিএনএন

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

আপডেটের সময় : ০৭:৩৬:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬