নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট

  • আপডেটের সময় : ১২:০৯:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড়, প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে থ্যাংকসগিভিং দিবসে ৮ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে দেশজুড়ে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ১ হাজার ৯০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, ভার্জিনিয়ায় ১ লাখ ৫০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল। এ ছাড়া মেরিল্যান্ড ও পেনসিলভানিয়ায় বিপুলসংখ্যক গ্রাহক বিদ্যুৎবিভ্রাটের শিকার হয়েছেন।

এদিকে বিদ্যুৎবিভ্রাটের পাশাপাশি যুক্তরাষ্ট্রজুড়ে আকাশপথেও যাত্রী পরিবহন ব্যাহত হয়েছে। ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দেশটিতে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৯০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিসংখ্যান বৃহস্পতিবার বিকেলের পরিস্থিতির ভিত্তিতে তৈরি করা হয়েছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহক ও ফ্লাইট বিপর্যয়ের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মোদির ‘মডেল রাজ্যে’ অর্ধেকের বেশি শিশু রক্তশূন্যতায় ভুগছে: জরিপ

পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্প জামাতা কুশনার

২৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রে ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট

আপডেটের সময় : ১২:০৯:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬