নিউইয়র্ক ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু

  • আপডেটের সময় : ০৫:০৪:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে বিটুল মিয়া (৩৯) নামে এক রেলকর্মী নিহত হয়েছেন। তিনি রেলওয়ের ওয়েম্যান (রেললাইন রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত) পদে নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পীরগাছা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিটুল মিয়া গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহমদ আলীর ছেলে। তিনি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মামুন হাসান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা বরাতে পীরগাছা স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছায় বিরতি শেষে সান্তাহার অভিমুখে যাওয়ার পথে চলন্ত ট্রেনে চড়তে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান বিটুল মিয়া। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু

আপডেটের সময় : ০৫:০৪:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬