নিউইয়র্ক ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়াচ্ছে তুরস্ক

  • আপডেটের সময় : ১০:৩৮:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ক্রমাগত হামলার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিকল্প হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্য আমদানি বাড়াচ্ছে তুরস্ক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিডল ইস্ট আই-এর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তুর্কি কাস্টমসের হিসাব অনুযায়ী, গত জুন মাসে রাশিয়াকে পেছনে ফেলে তুরস্কের প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঐ মাসে রাশিয়া থেকে ৪ লাখ ২৫ হাজার টন তেল আমদানির বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫ লাখ ৭০ হাজার টন তেল এসেছে। ইউক্রেন আক্রমণের পর রুশ তেলের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হলেও আনকারা এখন রাশিয়ার ওপর তাদের নির্ভরতা হ্রাস করছে।

অপরিশোধিত তেলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত থেকে ডিজেল আমদানি বৃদ্ধি করেছে দেশটি। এতে করে রাশিয়া থেকে তেলের মোট আমদানি আগের তুলনায় অনেকটাই কমে এসেছে।

জ্বালানি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, গত আগস্ট মাস থেকে তুরস্ক প্রতিদিন ভারতে তৈরি ১ লাখ ২০ হাজার ব্যারেলের বেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ৯০ হাজার ব্যারেল ডিজেল আমদানি করেছে। ২০১৭ সালে কেপলারের তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ আমদানির রেকর্ড।

সূত্র: মিডল ইস্ট আই।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়াচ্ছে তুরস্ক

আপডেটের সময় : ১০:৩৮:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬