নিউইয়র্ক ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

  • আপডেটের সময় : ০৫:৪০:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন একটি হাই-প্রোফাইল নির্বাচন হতে চলেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে বলে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধানমন্ত্রী—সবাই এই নির্বাচনের ভোটার। ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, সিইসি এই ভোটে যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত। যে ফলাফল ঘোষণা করা হবে, সেটিই চূড়ান্ত ফলাফল। ভোটগ্রহণের পর গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

সরাসরি সম্প্রচারের বিষয়ে সিইসি বলেন, স্পিকার ও প্রধানমন্ত্রীর ভোট দেয়ার দৃশ্য বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনার সময় আবার সরাসরি সম্প্রচার শুরু হবে। এটি একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। কারও কোনো আপত্তি থাকার কথা নয়। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনাও সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের উপস্থিতিতে কেউ কোনো ধরনের প্রচার-প্রচারণা করতে পারবেন না।

এ এম এম নাসির উদ্দিন বলেন, এই ঐতিহাসিক নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো ধরনের ঘাটতি নেই। বিশ্ববাসী এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

আপডেটের সময় : ০৫:৪০:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬