নিউইয়র্ক ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ

  • আপডেটের সময় : ০৫:১২:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

সকাল ১১টার দিকে সিইসির সভাকক্ষে অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ১১ দলীয় জোট গত ১৩ আগস্ট তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিল।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও রোববার যাচাই-বাছাই করা হয়েছে এবং সেটিও বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে। এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন।

অলি আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ হওয়ায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ

আপডেটের সময় : ০৫:১২:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬